রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।আজ সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান।

তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে বালুভর্তি একটি ট্রাকের পেছনে পঞ্চগড় থেকে আসা পাথর বোঝা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারে সংবাদ দেওয়া হয়েছে। তার আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনায় নিহতরা হলেন শিলন মিয়া (৪০) ও সাইফুল ইসলাম (২২)। নিহত শিলন মিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে ও নিহত সাইফুল একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত শিলন ট্রাক চালক ও সাইফুল ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

এসআই মোজাফ্ফর বলেন, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories