শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার

দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।আগামী ১ ডিসেম্বরের মধ্যে এ তালিকা রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠাতে বলা হয়েছে।

দেশের সব জেলা ও দায়রা জজ এবং আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এ-সংক্রান্ত এক স্মারকে বলা হয়, বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপনবিষয়ক প্রকাশনা উপ-কমিটির গত ২০ নভেম্বর এক সভায় সারাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহের জন্য এ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে প্রধান বিচারপতি সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটৈও প্রকাশ করা হয়েছে।স্মারকে দেশের প্রত্যেক জেলার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহ করে ১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে (scbdpub@gmail.com) পাঠাতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories