সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬১ বার

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘অঘটনের শিকার’ হয়েয়েছিল আর্জেন্টিনা। কেননা সৌদি আরবের কাছে ২-১ গোলের পরাজয়ের পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। তবে সেসব স্মৃতি ভুলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। কেননা এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। তাইতো মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

মার্টিনেজ বললেন, ‘এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।’সৌদি আরবের বিপক্ষে নিজেদের করা সেসব ভুল আর মেক্সিকোর বিপক্ষে করতে চান না মার্টিনেজ। ‘আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories