শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

নেইমারের আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৮ বার

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে ঠেকানোর সব পরিকল্পনা নিয়েই নামে সার্বিয়ানরা। গুনে গুনে ৯ বার ফাউল করা হয় নেইমারকে। ৬৭ মিনিটে মিলেনকোভিচের কড়া ট্যাকলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায়। ফলে ব্রাজিল ফরোয়ার্ডকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে। শুক্রবার বিকালে এমআরআই করানো হয়েছে নেইমারের। রিপোর্টে গোঁড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে তার। তাতে গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না এই তারকার।

চোট পাওয়ার পর সাইড বেঞ্চে বসে নীরবে চোখের জল মুছছিলেন নেইমার। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলেন এক আবেগঘন বার্তা। যার পুরোটা জুড়ে একরাশ হতাশা আর না পাওয়ার কষ্ট।শুক্রবার রাতে দেওয়া ওই পোস্টে নেইমার বলেন, “ব্রাজিলের জার্সি পড়ে যে গর্ব ও ভালোবাসা অনুভব করি সেটি বলে বোঝানো অসম্ভব। ঈশ্বর যদি পৃথিবীর মধ্যে একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দিতো, তবে সেটি হতো ব্রাজিল।”“আমার জীবনে কিছুই প্রদত্ত বা সহজ ছিল না। সবসময় আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যগুলোকে তাড়া করতে হয়েছে। কখনও কারো ক্ষতি কামনা করিনি বরং যাদের দরকার তাদের সাহায্য করেছি।”নেইমার আরও বলেন, “আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হতে চলেছে, আবারও ইনজুরির কবলে পড়তে হয়েছে আমাকে, বিষয়টা বিরক্তিকর। তবে আমি আমার দেশকে এগিয়ে নিতে খুব তাড়াতাড়ি ব্রাজিল শিবিরে ফিরবো।”“শত্রুরা আমাকে এভাবে বিধ্বস্ত করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবে? কখনই না! আমি অসম্ভবের পুত্র এবং আমার বিশ্বাস অসীম। আমি আমার দেশ, আমার সতীর্থদের সাহায্য করতে আবার ফিরে আসবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories