সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টানা পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড রোনালদোর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার

ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিশ্বকাপটা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে যে আর কখনো কোনো খেলোয়াড়ের টানা পাঁচ বিশ্বকাপে গোলের নজির ছিল না! রোনালদো সেই রেকর্ডটাই গড়ে বসলেন। তাতে ভর করে দলও জিতল ৩-২ গোলে।দিন তিনেক আগে লিওনেল মেসি সৌদি আরবের বিপক্ষে গোল করে চার বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েছিলেন। বিশ্বকাপে রোনালদোর গোলের সংখ্যাতেও ভাগ বসিয়েছিলেন তিনি। তবে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ছাপিয়ে গেলেন রোনালদো, বাড়িয়ে নিলেন গোলসংখ্যাও। 

বৃহস্পতিবারের ম্যাচে প্রথম থেকেই গোল করার জন্য মুখিয়ে ছিলেন রোনালদো। আগের মতো তার আর সেই গতি নেই। ফলে ঘানার ফুটবলারদের শারীরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে বেশ কষ্টই হচ্ছিল। আগে বল নিয়ে অনায়াসে দু’-তিন জনকে কাটিয়ে বেরিয়ে যেতেন। এখন সেই রোনালদো আর নেই। আগের মতো অনায়াসে বল নিয়ে বেরিয়ে যেতে পারেন না তিনি। তবু প্রথমার্ধে একটি গোল করে ফেলেছিলেন। কিন্তু আগেই ফাউল করার কারণে সেই গোল বাতিল হয়ে যায়।তবে দ্বিতীয়ার্ধে সুযোগ এসে গেল। ৬৫ মিনিটের মাথায় বক্সের মধ্যেই রোনালদোকে ফেলে দেন ঘানার মোহাম্মদ সালিসু। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। ভিএআরের সাহায্যও নিতে হয়নি। পেনাল্টি থেকে রোনালদো গোলকিপারের ডান দিকে শট মারেন। গোলকিপার ঠিক দিকে ঝাঁপালেও বল জালে জড়িয়ে যায়।এই এক গোলে রেকর্ড গড়ে বসেছেন। ঘানার বিপক্ষে তার দলের জয়েও বড় ভূমিকা রেখেছে এই গোল। তাই ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories