রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলের !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার

জর্জ উইয়াহ (বাঁয়ে) তিনি এখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট, আর তার ছেলে টিমোথি উইয়াহ যুক্তরাষ্ট্রের ফুটবলার (ডানে)

শিরোনাম দেখে ভরকে যেতে পারেন অনেকে। কিন্তু এটাই বাস্তব সত্য। এক সময় সেরা ফুটবলারদের কাতারে ছিলেন জর্জ উইয়াহ। এমনকি তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার যিনি এসি মিলানে থাকার সময় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন।তার মতো একজন কিংবদন্তির ছেলে দেশের হয়ে খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু একসময় জর্জ উইয়াহ লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানেই জন্ম হয় ছেলে টিমোথি উইয়াহের। 

আজ সেই টিমোথি উইয়াহ কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। শুধু তাই নয়, এই বিশ্বকাপে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেছেন তিনি নিজেই। টিমোথি উইয়াহ যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড় হলেও তারা বাবা জর্জ উইয়াহ বর্তমানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট।এর আগে ফুটবল বিশ্বে দুই ভাইকে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। কিন্তু বাবা ও ছেলের দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ঘটনা খুব একটা দেখা যায় না। আর সেদিক দিয়েই অনন্য হয়ে রইলেন টিমোথি উইয়াহ।এদিকে টিমোথি উইয়াহ গোল করলেও তার দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে যুক্তরাষ্ট্র।তবে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত টিমোথি মোট চারটি গোল করছেন। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল। অন্যদিকে তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories