শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

পায়ে চোট, সৌদি আরবের বিপক্ষে কী খেলবেন? জবাব দিলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৫১ বার

কাতারে পা রাখার পর দুই দিন ভালো করে অনুশীলন করেননি লিওনেল মেসি। পরে একা একাই প্যাকটিস করেন তিনি। ইতোমধ্যে তার বাঁ পা ফোলা দেখা যায়।এতে আশঙ্কা জাগে, মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে মেসি খেলতে পারবেন কিনা? এ ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ফলে তাকে নিয়ে মহা সংশয়ে ছিলেন সমর্থকরা। অবশেষে তাদের আশ্বস্ত করলেন তিনি।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ নভেম্বর) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, আমি শারীরিকভাবে পুরোপুরি ফিট। একটা দারুণ দলের সঙ্গে খেলতে যাচ্ছি আমরা। আমি একা অনুশীলন করায় অনেকে অনেক কথা বলেছেন। আমার হালকা চোট ছিল। তাই সাবধান থাকতে একা অনুশীলন করেছি। এখন কোনো সমস্যা নেই।আর্জেন্টাইন অধিনায়ক বলেন, এবার অন্য সময় বিশ্বকাপ হচ্ছে। ফলে ফিটনেসও অন্যরকম লাগবে। আগে বড় আসরের আগে এক মাস প্রস্তুতি নেয়া যেত। এখন সেই সময় নেই। দ্রুত খেলা হয়। জানতাম এমনই হবে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।এটাই আপনার সম্ভবত শেষ বিশ্বকাপ। আলাদা কোনও প্রস্তুতি নিয়েছেন কী? জবাবে মেসি বলেন, না! কম ম্যাচ খেলে বিশ্বকাপে এসেছি আমরা। কিন্তু খেলতে এসেছি। এখন ছন্দেই আছি। তাই আলাদা প্রস্তুতির দরকার হচ্ছে না। এটা আমার শেষ বিশ্বকাপ। স্বপ্নপূরণ করার শেষ সুযোগ।নিজের দল নিয়েও খুশি মেসি। তিনি বলেন, আশা করি যেভাবে এতদিন খেলে এসেছি, সেভাবেই খেলতে পারব। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সেটা মাঠে আমাদের ফল দেখেও বোঝা যাচ্ছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্নায়ু ধরে রাখা কঠিন। তবে প্রথম ৫ মিনিট পর সব ঠিক হয়ে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories