শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

প্রথমার্ধেই ইরানের জালে ইংল্যান্ডের ৩ গোল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৫৯ বার

ইংল্যান্ড যে বিশ্বকাপের ফেবারিট, প্রথম ম্যাচের প্রথমার্ধেই বুঝিয়ে দিয়েছে তারা। আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে এশিয়ান টিম ইরানের।
তুলনামূলক দুর্বল হলেও ইরানকে কোনোই ছাড় দেয়নি ইংলিশরা। বরং, ইরানের জালে একের পর এক বল জড়িয়েছে তারা এবং প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে রয়েছে ইংলিশরা।

প্রথম ৩৫ মিনিট ইরানের ডিফেন্স ভাঙতে পারেনি ইংল্যান্ড। ৩৫তম মিনিটে দুর্দান্ত হেডে ইরানের গোলের তালা খোলেন জুড বেলিংহ্যাম। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো শাকা এবং ৪৫তম মিনিটে তৃতীয় গোল করেন রাহিম স্টার্লিং।গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড আহত হলে খেলা নষ্ট হয় প্রায় ১৪ মিনিট। প্রথমার্ধ শেষ হওয়ার পর এই ১৪ মিনিটকে ইনজুরি টাইম হিসেবে গণ্য করা হয়।এর আগে, খেলার শুরুর দিকে সতীর্থ ফুটবলারের সঙ্গে ধাক্কা চোটাক্রান্ত হন ইরানের গোলরক্ষক আলিরেজা। চোট গুরুতর হওয়ায় মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসার পরে বের হয়ে যান তিনি।তার পরিবর্তে হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামেন। এত বড় মঞ্চে তার অবশ্য সেভাবে খেলার অভিজ্ঞতা নেই।

সোমবার কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। শক্তি কিংবা বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা, দুটোতেই এগিয়ে হ্যারি কেইনের দল। 

অন্যদিকে এশিয়ার পরাশক্তি ইরান থ্রি লায়ন্সদের গতিময় আক্রমণ রুখতে পারবে কিনা আছে সেই প্রশ্নও। তবে ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছুই, তাই সম্ভাবনা রয়েছে ভালো লড়াইয়েরও।ইরান: আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ।ইংল্যান্ড: জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories