শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

এবার ওবায়দুল কাদেরের আসনে নির্বাচন করার ইঙ্গিত এমপি একরামের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৬৫ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন একরামুল করিম চৌধুরী এমপি।শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এ ইঙ্গিত দেন।

একরামুল করিম চৌধুরী এমপি বলেন, ‘আমার ইচ্ছে করে আমার এলাকার লোকজনের সেবা করি। আমরা রাজনীতির শিকার, আমাকে রাজনীতি থেকে সরানোর জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। আপনারা কাগজ থেকে আমার নাম মুছতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তো আর মুছতে পারবেন না। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া থাকে এমনও হতে পারে আপনাদের (নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলা) সেবার জন্য আমি আসতে পারি।’একরামুল কমির চৌধুরী নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও নিজ বাড়িতে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সাংসদ একরাম।একরামুল করিম চৌধুরী আরও বলেন, আমরা অবহেলিত, কবিরহাটের লোকজনকে কোম্পানীগঞ্জের নেতারা হেয় করে কথা বলে। আমাদের ভোটের কি দাম নাই। ইনশাল্লাহ আগামীতে আমাদের ভোটগুলো আমরা দেখে-শুনে দিবো। যেমন আর্জেন্টিনা ম্যারাডোনা ও মেসিকে এবং ব্রাজিল পেলে এবং নেইমারকে তৈরি করেছে, তেমনি কবিরহাট উপজেলার লোকজন আমাকে তৈরি করেছে। যে যত রকম হিংসাই করুক আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories