শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হাসপাতালে অক্সিজেন সাপোর্টে কবীর সুমন

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৮ বার

ওপার বাংলার নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, গলা ব্যথা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যার কারণে রোববার রাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নং কেবিনে রয়েছেন ৭৮ বছর বয়সী এই শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ভর্তির সময় তার রক্তে অক্সিজেনের মাত্রা বেশ কমে গিয়েছিল। টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও আরটি-পিসিআর টেস্টের জন্য তার নমুনা পাঠানো হয়েছে। একাধিক শারীরিক সমস্যা থাকায় এইচআরসিটি’সহ বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে এই গুণীকে।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনের। সঙ্গে সর্দি ও মারাত্মক গলা ব্যথার সমস্যা। খেতে, ঢোঁক গিলতে সমস্যা বোধ করছিলেন তিনি। রোববার রাতে আচমকা শ্বাসের প্রবল সমস্যা হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।

হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের সব রিপোর্ট হাতে পেলেই শুরু হবে তার চিকিৎসার পরবর্তী ধাপ। এই গায়কের চিকিৎসায় গড়া হয়েছে ২ সদস্যের মেডিক্যাল বোর্ড। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যা রয়েছে কবীর সুমনের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories