শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আজ রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার

বিশ্বকাপের আগ মুহূর্তে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে দলগুলো। গতকাল আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আজ লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। তবে এই ম্যাচে দেখা যাবে না দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।পেটের সমস্যায় ভুগছেন সিআরসেভেন। বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। পর্তুগিজ জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘রোনালদো পেটের সমস্যায় আক্রান্ত হয়েছে। তাই আজ (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করেনি। তাকে বিশ্রামে থেকে সুস্থ হতে বলা হয়েছে। ’

শুধু রোনালদোই নন, দলের আরো কয়েকজনের পেটে সমস্যা হয়েছে। সান্তোস বলেন, ‘এটা এমন এক সমস্যা, যাতে আমরা কোনো সহযোগিতাও করতে পারছি না। পেটে সমস্যার কারণে প্রচুর পানিও বের হয়েছে তাদের শরীর থেকে।  এ কারণে তারা কিছুটা দুর্বলও হয়ে পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories