শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

বিপিএলে সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৮৫ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে  সিলেট স্ট্রাইকারসের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক টাইগার অধিনায়ক রাজিন সালেহ। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে এবারের আসর। এ উপলক্ষে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়সহ পূর্ণ শক্তির দল গঠনের কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।দল গঠনের প্রক্রিয়া হিসেবে রাজিন সালেহ ওপরই ভরসা রাখছে সিলেট স্ট্রাইকারস।

ফেসবুক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশি কোচদের দিকে ঝুঁকে পড়েছে, নব্য দল সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও। সিলেটের সঙ্গে শুরু হলো রাজিন সালেহ’র যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার।সিলেটের সঙ্গে তার যাত্রা প্রসঙ্গে রাজিন সালেহ বলেন, আমাদের লক্ষ্য থাকবে, আমরা যেন সিলেটের শুরুটা ভালো করতে পারি। অন্তত সেমিফাইনালে যেন যেতে পারি। প্রত্যেকটা দলই গঠন করা হয়, ট্রফি জয়ের জন্য। আমাদের দলের লক্ষ্য ভালো খেলা। আগে দল বানাই, দল বানানোর পর দেখবো, কেমন দল হয়। আমাদের টার্গেট সেমিফাইনাল কমপক্ষে খেলা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories