কুমিল্লা বুড়িচংয়ের শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।
বুড়িচং উপজেলা রাজাপুর ইউপির শংকুচাইল দক্ষিণ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি মো: রিফাত (১৫) ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার কবির হোসেনের ছেলে,ও ফয়সাল আলম (১৪) একই এলাকার মোঃ মরতুজের ছেলে, মো: খলিল (২৭) চট্রগ্রাম জেলার বাশখালি উপজেলার চাম্বুল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ সুত্রে জান যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর জব্বার ও সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) নূর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করে। এসময় মাদক চোরাচালানে ব্যাবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
অপর একটি অভিযানে একই দিনে থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) নুর-আলম ও সঙ্গীয় ফোর্সসহ শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খলিল নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফুর রহমান জানান, আটককৃত আসামিদেরকে থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply