শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সেরাটা দিয়েই সেমিতে জয় চান রোহিতরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫০ বার

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তৃতীয় ফাইনালের হাতছানি দলটির সামনে। এ জন্য আজ তাদের অ্যাডিলেডে সেমিফাইনালে হারাতে হবে ইংল্যান্ডকে।টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে ফেবারিট হিসেবেই খেলতে এসেছে ইংলিশরা। ব্যাটিং-বোলিংয়ে জস বাটলাররা ভারসাম্যপূর্ণ দল। তাই দলটিকে বিপজ্জনক মনে করছেন রোহিত শর্মা। তাদের বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে জানালেন ভারতের অধিনায়ক, ‘আমাদের প্রতিপক্ষ খুবই বিপজ্জনক। তারা এই প্রতিযোগিতায় সত্যিই ভালো খেলছে। তাই দলটির বিপক্ষে জিততে আমাদের সেরাটা দিতে হবে।

গত জুলাইয়ে বাটলারদের মাঠেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজ ভারতের প্রেরণা হবে কি না—এমন প্রশ্নে রোহিতের জবাব, ‘এটি আমাদের আত্মবিশ্বাস দেবে। তবে আপনাকে নির্দিষ্ট দিনে ভালো করতে হবে।’পূর্বের কোনো হিসাব মাথায় রাখতে চান না রোহিত। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডকে দক্ষতা দিয়ে সতীর্থদের মোকাবিলার করতে বলেছেন তিনি, ‘আমাদের দক্ষতার সঙ্গে ভালো হতে হবে। ফাইনালে যেতে হলে, কেবল তাদের চেয়ে ভালো হতে হবে। আমি মনে করি না, অতীতের রেকর্ড খুব বেশি গুরুত্বপূর্ণ।’সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দিনেশ কার্তিককে বসিয়ে ঋষভ পন্তকে নিয়ে মাঠে নামে ভারত। সেমিতে উইকেটের পেছনে কে থাকবেন এ নিয়ে রোহিত বলেছেন, ‘পন্ত ও কার্তিক—দুজনই আমাদের বিবেচনায় রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories