শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

অতীত নিয়ে ভাবছেন না বাটলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার

আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টগুলোয় সাম্প্রতিক সময়ে সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের জন্য প্রায় নিয়মিত ঘটনা। গত কয়েক বছরে আইসিসির আয়োজনে হওয়া সবগুলো টুর্নামেন্টের শেষ চারে খেলেছে ইংলিশরা। এর মধ্যে গত বছর আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে এবার এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় তারা।গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকরাও ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বিষয়টি মনে করিয়ে দিলেন। এবারও কি সেই ভূত তাড়া করবে তাদের? তবে অতীত ভুলে বর্তমান নিয়েই ভাবতে চান বাটলার, ‘ভবিষ্যতের জন্য আমরা বর্তমানকে নিয়েই ভাবতে চাই। এখানে (অ্যাডিলেড ওভাল) ম্যাচ শেষ করে ফাইনালের কথা চিন্তা করতে চাই। তার আগে চাই ভারতের বিপক্ষে জিততে।

পরিসংখ্যান অনুযায়ী, অ্যাডিলেডের এই মাঠে প্রথম ইনিংসে ১৬৫ বা তার কাছাকাছি রান করা দলই জয় পেয়েছে। তবে এমন পরিসংখ্যানে খুব একটা ভরসা করছেন না বাটলার, ‘আমরা যদি সেরাটা খেলতে পারি তাহলে এর চেয়ে কম রানেও জয় পাওয়া সম্ভব। প্রথমে ব্যাট করলে আরও বেশিই করতে চাইব।’প্রথম ইনিংসে ব্যাট করতে চাইলে টসটাও জিততে হবে। ম্যাচে তা কোনো প্রভাব ফেলবে কী না—এমন প্রশ্নে ইংলিশ অধিনায়ক জানালেন, ‘এমনটা মনে করি না। যতটুকু তথ্য এখন পর্যন্ত পেয়েছি, তাতে মনে হচ্ছে উইকেট ৪০ ওভার একই রকম থাকবে।’ ভারতকে শক্তিশালী দল বলে বাটলার বলেন, ‘ভারতের সব খেলোয়াড়ই ম্যাচ জেতাতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories