কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই এমপির অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের কেউ হতাহত হয়নি।
শনিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে নগরীর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে আয়োজন করা হয়।
শনিবার ৫ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে মহানগর কমিটির সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে এ্র সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন শুরু হওয়ার পর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমা এমপি ও অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলন স্থলে যেতে চাইলে তাদের কুমিল্লা টাউন হল গেইট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এসময় এমপি সীমার সমর্থক নেতাকর্মী ও এমপি বাহারের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। নজরুল এভিনিউ রোডে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আতঙ্কে লোকজন ছুটাছুটি শুরু করে। প্রায় ২০ মিনিট স্থায়ী এ সংঘর্ষে কেউ হতাহত হয়নি। পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি। আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম যে কোন বড় কোনো ঘটনা ঘটার আগেই খুব দ্রুত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি বলে তিনি জানান।
Leave a Reply