বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

হোয়াটসঅ্যাপের আসছে নতুন ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারের পরীক্ষা শুরু করেছে। নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সদস্যদের গ্রুপে যোগ দেওয়ার আবেদন রিভিউ করতে পারবে। এ ছাড়া তারা যেকোনো সময় সেই আবেদন অনুমোদন করার সুযোগও পাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা ৫১২ থেকে দ্বিগুণ করার পথে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার গ্রুপের সদস্য বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারবেন এক হাজার ২৪ জন সদস্য।
এর আগে গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ করেছিল মেটা। পাশাপাশি দুই জিবি পর্যন্ত বড় ফাইল ট্রান্সফার করার সুযোগও তৈরি করে দিয়েছিল তারা।
ডব্লিউবেটাইনফো-এর সূত্রে জানা গেছে, এক হাজার ২৪ জন ব্যবহারকারীদের যুক্ত করার জন্য অ্যানড্রয়েড এবং আইওএস-এর হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীদের কাছে একটি আপডেট প্রকাশ করা হয়েছে।
অধিক সংখ্যক সদস্যের পাশাপাশি অ্যাডমিনদের গ্রুপ নিয়ন্ত্রণ করার জন্য বাড়তি ক্ষমতা দেওয়ার কথা ভাবছে হোয়াটসঅ্যাপ। স্বাভাবিকভাবেইে এক হাজার ২৪ জন সদস্যের একটি গ্রুপকে পরিচালনা করা সহজসাধ্য হবে না অ্যাডমিনদের কাছে। সে কথা ভেবেই এই নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
তবে কেবল হোয়াটসঅ্যাপই যে এই ফিচার নিয়ে আসছে এমনটা নয়। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামেও এমন ফিচার রয়েছে। তবে টেলিগ্রাম গ্রুপে একসাথে দুই লাখ মানুষ যোগ দিতে পারে। এমনকি হোয়াটসঅ্যাপের মতো এখানেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা পাওয়া যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories