শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

টঙ্গীতে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ বার

গাজীপুরের টঙ্গীতে মাদকসহ এলাকার চিহ্নিত ৫ কারবারিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মাহবুব উজ জামান।
গ্রেফতারকৃতরা হলেন, ফোরকান হোসেন শান্ত (৩৫), কামরুল ইসলাম ইয়াছিন (১৫), হনুফা (৩০), ইসমত আরা ওরফে সাবিনা (২৫) ও শহিদুল ইসলাম (২৮)।
মাহবুব উজ জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ও ডিএমপির মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, নগদ ২৮ হাজার ৩শ’ ৩০ টাকা, একটি বাস, একটি মাইক্রোবাস, দু’টি পিকআপ, দু’টি মোবাইল, দু’টি স্বর্ণের চেইন, মাদক কেনাবেচার ৯টি হিসাব রেজিস্টার ও একটি গাড়ির ভুয়া নেমপ্লেট উদ্ধার করা হয়।
মাহবুব উজ জামান আরও বলেন, আটক ফোরকান হোসেন শান্তর নামে দুটি মাদক মামলাসহ মোট ৩টি এবং ইসমত আরা ওরফে সাবিনার বিরুদ্ধে একটি মাদক মামলা আছে। ফোরকান হোসেন শান্ত দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories