বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুর জেলা কৃষকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ বার

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে গাজীপুর জেলা কৃষকলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। গাজীপুর সদর উপজেলায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় দর্গারচালা আদর্শ বিদ্যাপীঠ মাঠে এই আয়োজন করা হয়।

গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান লিটন এর সভাপতিত্বে ও গাজীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায়
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিক অধ্যাপিকা রুমানা আলী টুসি-এমপি ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আব্দুল জলিল, গাজীপুর সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহজাহান মিয়া, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার মোঃ খোরশেদ আলম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী শামসুল হক, মোসাঃ সাহিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগ, মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা কৃষকলীগ, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাইজ উদ্দিন ‌আহমেদ সহ জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার কর্মময় জীবনী তুলে ধরেন । আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার দেশে ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন । পরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন এবং অনুষ্ঠান শেষে ১০০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories