রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্য হারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার কমে ৫৪৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ভারতের ফরেন কারেন্সি অ্যাসেট বা বৈদেশিক মুদ্রার সম্পদ ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার কমে ৪৮৪ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া স্বর্ণের রিজার্ভ ৪৫৮ মিলিয়ন ডলার কমে ৩৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।আইডিএফসি ফার্স্ট ব্যাংক এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ৪ শতাংশ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৫১০ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।তারপরও পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান রিজার্ভ দিয়ে ভারত আট দশমিক নয় মাসের আমদানি করতে সক্ষম হবে। যা ২০১৩ সালের চার দশমিক এক মাসের চেয়ে অনেক বেশি।ডয়েচে ব্যাংক সম্প্রতি জানিয়েছে, ভারতের সামগ্রিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই বছর আরও হ্রাস পাবে। ব্যাপক বাণিজ্য ঘাটতি ও রুপির সমর্থনে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের কারণেই এমন হতে যাচ্ছে। মপ ছাড়া চলতি সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। গত বছরের এপ্রিলের পর এমন পতন আর দেখা যায়নি।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক ডলার দিয়ে ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories