বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

গ্রাহকের কোটি টাকা নিয়ে পলায়ণ, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধ, টাঙ্গাইল
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৩২ বার

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কামরান খান বিপুল।

জানা যায়, ছাত্রলীগ নেতা সবুজ স্থানীয় বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের দায়িত্বে ছিলেন। এর সুযোগে সবুজ এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে।এ বিষয়ের বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কামরান খান বিপুল বলেন, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সঙ্গে পরামর্শক্রমে আমরা তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সবুজকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে আমরা জেলা কমিটিকে জানিয়েছি।

এ ব্যাপারে সবুজের চাচাতো ভাই আরিফ সরকার বলেন, গত ১৫ দিন ধরে সবুজ পলাতক রয়েছে। তার কোনো প্রকার খোঁজ আমরা পাচ্ছি না। যে সব গ্রাহকদের টাকা নিয়ে সে পালিয়েছে, পারিবারিকভাবে তাদের টাকা পরিশোধ করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, তিন বছর আগে ডাচ-বাংলা কেন্দ্রীয় ব্যাংক উপজেলার আইসড়া বাজারে এজেন্ট ব্যাংকিং বুথ চালু করে। বাসাইলের ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ ব্যাংকটির এজেন্ট হিসেবে দায়িত্ব নেন। ব্যাংকিং কার্যক্রমের আড়ালে তিনি গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories