শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ১৪২ বোতল বিদেশি মদ ও গাঁজা জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যান থেকে ১১ কেজি গাঁজা ও বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাতুয়াইল মেডিকেল ইনকামিং পয়েন্টে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কাভার্ডভ্যান ঢাকায় প্রবেশের চেষ্টা করলে সেটি থামার জন্য সিগন্যাল দেন সার্জেন্ট সবুজ ঘোষ। কিন্তু চালক সিগন্যাল অমান্য করলে প্রায় ১০০ মিটার দূরে অপর দায়িত্বরত সার্জেন্ট সুমন ইসলাম ও কনস্টবল মো. বোরহান উদ্দীন এবং শফিকুল ইসলাম কাভার্ডভ্যানটি আটক করেন। এরপর পুলিশ গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক ও হেল্পার পালিয়ে যান।

পরে কাভার্ডভ্যানের পেছনে তালা ভেঙ্গে ভেতরে একটি প্লাস্টিকের বস্তা ও চারটি কার্টন পায় পুলিশ। ওই বস্তার মধ্যে ১১টি প্যাকেটে মোট ১১ কেজি ৩৪৫ গ্রাম গাঁজা এবং কার্টন খুলে ছয় ব্র্যান্ডের ১৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য যাত্রাবাড়ী থানায় জমা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories