বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ বার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে আজ (সোমবার ৫ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে দুই কয়েদির মৃত্যু হয়েছে।সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামামহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২)।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, দুই কয়েদিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল জানান, আজ (সোমবার ৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কয়েদি খোকন বেপারী কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ পাঁচটি মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। গত ২০১৫ সালের ১০ মার্চ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, একই দিন কয়েদি আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে একই হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories