বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর এর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২২০ বার

৩ ঘণ্টাব্যাপী ভ’য়াব’হ সংঘ’র্ষ থামাতে ‌র্যাব-৮ ঘ’টনাস্থলে গিয়ে প্রায় ৩০ রাউ’ন্ড গুলি, ৬টি সাউ’ন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর উপজেলার ২০ গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে আমিজনগর মোড়া এলাকায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আ’হত হয়। 

সংঘর্ষে গুরুতর আহ’তদের ভা’ঙ্গা, ফরিদপুর ও রাজৈর মাদারীপুরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ভা’ঙ্গা ও রাজৈর থানা পুলিশ এবং মাদারীপুর থেকে র‌্যাব -৮ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ রাউ’ন্ড গু’লি, ৬টি সাউ’ন্ড গ্রে’নেড নি’ক্ষেপ করে পরিস্থি’তি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভা’ঙ্গা উপজেলার লস্করদিয়া গ্রামের অটো মেকানিক আক্কাচের কাছে রাজৈর উপজেলার চরসারিস্তাবাদ গ্রামের জাহাঙ্গীর মেকানিক সপ্তাহখানেক আগে ৪ হাজার টাকায় একটি চার্জার মেশিন কেনেন। কিন্তু আক্কাচ জাহাঙ্গীরকে মেশিন না দিয়ে বিল’ম্ব শুরু করলে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনের মধ্যে কথাকাটা’কাটি ও হাতাহাতি হয়।

শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার আমিজনগর মোড়া এলাকায় স্থানীয় মাতবররা রাজৈর উপজেলার চরসারিস্তাবাদ বাজারে মাতবরদের কাছে বিচার চাইতে গেলে তাদের অপমান করা হয়। এ সময় খালের দুই পারের দুই থানার প্রায় ২০ গ্রামবাসী বিভক্ত হয়ে ঢাল, সড়কি, টেঁটা, ইটপাটকেল নিয়ে ধা’ওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘট’নাস্থলে গিয়ে পরিস্থি’তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। বর্তমানে পরিস্থি’তি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories