সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

জন্মদিনে আসল বয়স ফাঁস করলেন শ্রীলেখা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০৩ বার

মেয়েদের নাকি বয়স জিজ্ঞাসা করতে নেই। অন্তত, জেন্টালম্যান রুলস তাই বলছে। সেই মেয়ে যদি নায়িকা হন, তাহলে তো বয়স জেনে নেওয়াটা ঘোর অপরাধ! মোটামুটি এতদিন এরকম নিয়মেই চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাকে দেখে অনেকেই বুঝতে চেষ্টা করতেন, তা বয়স আসলে কত।শ্রীলেখাও এ ব্যাপার নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না। যে যা ভাবত, তাই তিনি ভাবতে দিতেন। বয়স নিয়ে খুব একটা মাথাব্যথা ছিল না শ্রীলেখার। কিন্তু লোকজনের ফিসফাঁস নিয়ে অল্পস্বল্প বিরক্ত হতেন। তাই তিনি আগে থেকে প্ল্যান করেন এবারের জন্মদিনে লোকজনের কৌতুহলে ঠাণ্ডা পানি ঢালবেন।

সোশ্যাল মিডিয়ায় বহু আগে থেকেই শ্রীলেখা জানিয়েছেন, লাইভে এসে প্রমাণসহ জানাবেন তার আসল বয়স। সোমবার ঠিক রাত ১২টা বাজতেই লাইভে এলেন শ্রীলেখা। মধ্যরাতেই অনুরাগীদের জানিয়ে দিলেন তার আসল বয়স।সোমবার মধ্যরাত থেকেই নিজের ফ্ল্যাটে কাছের মানুষদের সঙ্গে নিয়ে বার্থডে সেলিব্রেশনে মেতে উঠলেন শ্রীলেখা। সঙ্গে ছিলেন তার মেয়েও। নাচলেন, গাইলেন, জমিয়ে আড্ডা দিলেন। কেক কাটার মাঝেই লাইভে এসে অনুরাগীদের জানিয়ে দিলেন, তার বয়স হল ৫০!শ্রীলেখা আরও বললেন, আমার জন্ম ১৯৭২-এর ৩০শে আগস্ট। পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না।শ্রীলেখা আরও বলেন, আমার বাবা-মা তোমারদের বাবা-মা’র আগে বিয়ে করেছে, তারা আগে সঙ্গমে লিপ্ত হয়েছে, তার ফলপ্রসূ আমি জন্মেছি। তাই বয়স নিয়ে আমার কোনও চাপ নেই।শ্রীলেখা তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে পুষ্পা সিনেমার গানের সঙ্গে নাচছেন শ্রীলেখা।এই ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতার বিশেষ বন্ধু ত্র্যম্বককেও। যাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। তবে এই লাইভে এসে স্পষ্ট শ্রীলেখা জানালেন, ত্র্যম্বক মোটেই তার বয়ফ্রেন্ড নন। কারণ শ্রীলেখার কাছে বয়ফ্রেন্ড মানেই চাপ!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories