মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মাত্র ৮৮ বলে জিতে ওয়ানডে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৭০ বার

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর রীতিমত ধুঁকছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে রেগিস চাকাভার দল।প্রথম ওয়ানডেতে তবু ২০০ রান করে হেরেছিল ৫ উইকেটে। এবার মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ার ম্যাচটি জিততে খেলতে হয়েছে মাত্র ৮৮ বল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা।টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানে তাদের ৩ উইকেট তুলে নেন অসি গতিতারকা।মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার ক্যামেরুন গ্রিনের।জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।তবে এরপর আর জিম্বাবুয়েকে মাথায় চড়ে বসতে দেননি স্টিভেন স্মিথ আর অ্যালেক্স কারে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories