বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৮৫ বার

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৫ রানে অল আউট করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় নবীরা।মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে দলটি।

এদিকে টাইগারদের দেয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তানের প্রথম উইকেট নেন সাকিব আল হাসান। ১৮ বলে ১১ রান করা রহমানউল্লাহ গুরবাজকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ভাঙেন ১৫ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় সাফল্যের জন্যও অপেক্ষা করতে হয়নি খুব একটা।ইনিংসের দশম ওভারে হজরতউল্লাহ জাজাইকে এলবিডব্লিউ আউট করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৬ বলে ২৩ রান করে আউট হন এই ব্যাটার। এরপর মোহাম্মদ নবীও ৯ বলে ৮ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান।  কিন্তু অল্প লক্ষ্য টপকাতে তাদের বেগ পেতে হয়নি খুব একটা। ইব্রাহিম জাদরান ৪ চারে ৪১ বলে ৪২ এবং ৬ ছক্কা ও ১ চারে নজিবউল্লাহ জাদরানের ১৭ বলে ৪৩ রানে ভর করে সহজ জয় পেয়েছে আফগানিস্তান।  এদিকে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার প্রথম ওভার ভালোভাবে কাটিয়ে দিলেও দ্বিতীয় ওভারে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। এরপর ব্যক্তিগত ৫ রানে আউট হন বিজয়ও।নাঈম-বিজয়ের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও টিকতে পারলেন না। ৯ বলে ১১ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হন বাংলাদেশি কাপ্তান।

পরের ওভারেই বল করতে আসেন রশিদ খান। প্রথম বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও দ্বিতীয়টি ঠেকাতে পারেননি মুশফিক। এলবিডব্লিউর আবেদন করে প্রথমে না পেলেও রিভিও নিয়ে উইকেট আদায় করে নেয় আফগানিস্তান। মুশফিক ফেরেন ১ রানেই। আফিফও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না।  ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।এরপর মাহমুদউল্লাহ দলের কিছুটা হাল ধরলেও ২৭ বলে ২৫ রানের বেশি তুলতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি স্কোরের দ্বারপ্রান্তে নিয়ে যান মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন এই ব্যাটার।

দুই দলের সংক্ষিপ্ত স্কোর:আফগানিস্তান: ১৩১/৩ (১৮.৩ ওভার শেষে)।
ব্যাটিং: ইব্রাহিম ৪২* ও নাজিবুল্লাহ ৪৩*।
আউট: ১৫/১ (গুরবাজ ১১), ৪৫/২ (জাজাই ২৩), ৬২/৩ (নবী ১১)।

বাংলাদেশ: ১২৭/৭ (২০ ওভার শেষে)।
ব্যাটিং: মোসাদ্দেক ৪৮* ও সাইফ উদ্দিন ০*।
আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১), ৫৩/৫ (আফিফ ১২*), ৮৯/৬ (মাহমুদউল্লাহ ২৫) ও ১২৭/৭ (মাহেদী ১৪)।
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories