শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৮৩ বার

আজ ৩০ আগস্ট, কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বারের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আব্দুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন।

১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেছিলেন আব্দুল জব্বার। ১৯৬২ সালে চলচ্চিত্রে প্রথম গান গেয়েছিলেন। পরে ১৯৬৪ সাল থেকে বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি।মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ সহ অনেক দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল জব্বার।‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ গান ৩টি ২০০৬ সালের মার্চ মাসজুড়ে বিবিসি বাংলার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা ২০ গানের মধ্যে স্থান করে নেয়।১৯৬৮ সালে ‘পিচ ঢালা পথ’ সিনেমায় রবীন ঘোষের সুরে ‘পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’ ও ‘ঢেউয়ের পর ঢেউ’ সিনেমায় রাজা হোসেন খানের সুরে ‘সুচরিতা যেও নাকো, আর কিছুক্ষণ থাকো’ গানে কণ্ঠ দেন তিনি।১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত ‘সংগম’ সিনেমার গানে কণ্ঠ দেন  আব্দুল জব্বার। ১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু’ গানটি খুবই জনপ্রিয় হয়।

১৯৭৮ সালে ‘সারেং বৌ’ সিনেমায় আলম খানের সুরে আব্দুল জব্বারের কণ্ঠে ‘ও রে নীল দরিয়া’ গানটি বাংলা গানের একটি মাইলফলক।সংগীতে অসামান্য অবদানের জন্য আব্দুল জব্বার ১৯৭৩ সালে বঙ্গবন্ধু স্বর্ণপদক, ১৯৮০ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories