শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

নেইমারের গোলে লজ্জা এড়াল পিএসজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৮ বার

লিগ ওয়ানে নিজেদের প্রথম তিন ম্যাচে ১৭ গোল করা পিএসজি এবার আর গোল উৎসবে মাততে পারল না। উল্টো মোনাকোর বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়া চ্যাম্পিয়নদের সামনে একটা পর্যায়ে চোখ রাঙাচ্ছিল পরাজয়। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ার সুপারস্টার নেইমারের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ক্রিস্তফ গালতিয়ের দল।রোববার (২৮ আগস্ট) রাতে পার্ক দ্যা প্রিন্সেসে মোনাকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। লিগে টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে পথ হারালো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২০ মিনিটে কেভিন ভোলান্ডের গোলে এগিয়ে যায় মোনাকো। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। আক্রমণের ধারা অব্যাহত রাখে মেসি-নেইনার-এমবাপ্পে ত্রয়ী। তবে প্রথমার্ধে কোনো ভাবেই সফল হয়নি পিএসজি। পিছিয়ে থাকে ০-১ গোলে।তবে ম্যাচের ৭০ মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের মধ্যে নেইমারকে ফাউল করে বসেন মোনাকোর এক ফুটবলার। ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে পিএসজিকে ম্যাচে ফেরান নেইমার। লিগে এটি নেইমারের ষষ্ঠ গোল। পাশাপাশি এখন পর্যন্ত সতীর্থকে দিয়ে ছয়টি গোল করিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে মোনাকো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories