শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বেনজেমার শেষের জোড়া গোলে রিয়ালের জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬৪ বার

এসপানিওলের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্য সেভিয়ার করিম বেনজেমা শেষ দিকে দারুণ দুই গোল করে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন।ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। তাকে গোল করান তরুণ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি। প্রথমার্ধেই ওই গোল শোধ করে দেয় এসপানিওল। ৪৩ মিনিটে গোল করেন স্বাগতিক দলটির জোসেলু।

দ্বিতীয়ার্ধে দারুণ রক্ষণ সামলে রিয়াল মাদ্রিদকে আটকে রাখে এসপানিওল। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে করিম বেনজেমা শূন্যে লাফান। তার গোলে সহায়তা দেন বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রদ্রিগো গোয়েস।যোগ করা সময়ে রঙ ছড়ায় ম্যাচ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এসপানিওল ফুটবলার। সুযোগ নিয়ে যোগ করা সময়ের দশম মিনিটে দ্বিতীয় গোল করেন ফ্রান্সম্যান বেনজেমা। উয়েফার বর্ষসেরা ফুটবলারের তকমা জেতার পরের ম্যাচেই তিনি করলেন জোড়া গোল। লেভানডস্কির পাল্টাও দিলেন জোড়া গোলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories