শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মিটিংয়ের নামে মদপানের প্রস্তাব দেয়-অভিনেত্রী মারিয়া মিম

অনলাইন বিনো্দন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৬০ বার

মারিয়া মিম

মিটিংয়ের নামে মদপানের প্রস্তাব দিয়েছেন—এক পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। যদিও ওই পরিচালকের নাম জানাননি তিনি। মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী।

শুক্রবার সকাল ৬টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মারিয়া মিম। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি (মদ) খাবা ? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।

প্রশ্ন ছুড়ে দিয়ে মিম লিখেন, ভাই তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত …করার কী আছে ? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি ? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব … ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন ? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না ?

গত সপ্তাহে মারিয়া মিম অন্তঃসত্ত্বা লুকের কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে আলোচনার জন্ম দেন। পরে তিনি জানান, একটি বিজ্ঞাপনচিত্রে গর্ভবতী মায়ের চরিত্রায়ণে বেবিবাম্প বানিয়েছিলেন মিম। বিষয়টি ভালো লাগায় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এসব ছবি।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিককে। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৯ সালে বাড়তে থাকে তাদের দূরত্ব। সর্বশেষ ওই বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories