শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ : লঙ্কান অধিনায়ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৭ বার

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। কেননা ব্যাট-বলের কোন বিভাগেই সুবিধা করে উঠতে পারেনি লঙ্কানরা। তবে সেসব ভুলে বাংলাদেশ ম্যাচে চোখ রাখছেন অধিনায়ক শানাকা। তার মতে বাংলাদেশ সহজ প্রতিপক্ষই, কেননা ফিজ-সাকিব ছাড়া বাংলাদেশ দলের বিশ্বমানের বোলার নেই।শনিবার (২৭ আগস্ট) প্রথম ম্যাচ হারার পরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক দাসুন শানাকা। সেখানে তিনি জানান আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ এছাড়া টাইগারদের দুইজন ছাড়া নেই কোন বিশ্বমানের বোলার।

এ বিষয়ে শানাকার ভাষ্য, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে ফিজ অনেক ভালো বোলার আমরা জানি,  সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের আর কোন বিশ্বমানের বোলার নেই। সে চিন্তা করলে আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’প্রতিবছরই বাংলাদেশ দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থাকে শ্রীলঙ্কার। ফলে টাইগার শিবিরের খুঁটিনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা আছে লঙ্কানদের, আর এটিকেই কাজে লাগাতে চাই লঙ্কান অধিনায়ক। আগের সব অভিজ্ঞতাই পরবর্তী ম্যাচে কাজে লাগবে বলে মনে করেন শানাকা।তিনি বলেন, ‘বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি, কেননা তাদের সকল খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোন ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।’এর আগে গতকাল নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ব্যাটারদের পাশাপাশি লঙ্কান বোলাররাও ছিলেন চূড়ান্ত ব্যর্থ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে লড়বে লঙ্কানরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories