শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৭০ বার

কয়দিন আগেই সাকিব আল হাসানকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। এশিয়া কাপ দিয়েই শুরু হবে সাকিবের মিশন। এবার চলমান এশিয়া কাপে সাকিবের সহযোগী নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।শনিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২-এ আফিফ হোসেন ধ্রুবর নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করছে।  

এতে আরও বলা হয় আফিফ, ২০১৮ সালের ফেব্রিয়ারিতে অভিষেকের পর থেকে বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সম্প্রতি দারুণ ধারবাহিক খেলছেন আফিফ। তারই পুরষ্কার পেলেন সহ-অধিনায়ক হয়ে। ৪৭ টি-টোয়েন্টিতে ১৯.৩৮ গড়ে করেছেন ৬৯৮ রান। স্ট্রাইকরেট ১১৮.১০।এদিকে শনিবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এশিয়া কাপের ১৫তম আসরের। বাংলাদেশ দলের মিশন শুরু হবে ৩০ আগস্ট থেকে। ওইদিন শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories