শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

পাকিস্তানের বিপক্ষে নামলেই কোহলির ‘সেঞ্চুরি’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫৬ বার

প্রায় তিন বছর ধরে ব্যাট হাতে সেঞ্চুরি করতে পারছেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পেরেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর থেকে খেলা ৬৮ ম্যাচে ২৫টি ফিফটি করলেও পাননি সেঞ্চুরির দেখা।তবে রানের সেঞ্চুরি থেকে দূরে থাকলেও, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই একটি সেঞ্চুরি অবধারিত কোহলির। সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচের সেঞ্চুরি। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন কোহলি। রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তার শততম হতে চলেছে।

শুধু শততম টি-টোয়েন্টি ম্যাচ বলেই নয়, এর মাহাত্ম্য রয়েছে আরও। ভারতের প্রথম ও বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন কোহলি। তার আগে এ কৃতিত্ব দেখাতে পেরেছেন শুধুমাত্র সাবেক কিউই তারকা রস টেলর।অবসরের আগে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেলর। যেখানে ৪০ সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজারের বেশি রান করেছেন নিউজিল্যান্ডের এ সাবেক অধিনায়ক। তিনি ছাড়া আর কেউই তিন ফরম্যাটে আলাদা আলাদা ম্যাচের সেঞ্চুরি করতে পারেননি।রোববার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের একাদশে কোহলির থাকা নিশ্চিতই বলা চলে। আর মাঠে নামলেই অনন্য সেঞ্চুরিটি করে ফেলবেন ভারতের এ সাবেক অধিনায়ক। যার ফলে এতোদিন একা থাকা টেলরও একজন সঙ্গী পাবেন।এখন পর্যন্ত ১০২ টেস্টে ২৭ সেঞ্চুরিতে ৮০৭৪ ও ২৬২ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরিতে ১২৩৪৪ রান করেছেন কোহলি। কুড়ি ওভারের ফরম্যাটে খেলা ৯৯ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি, সর্বোচ্চ সংগ্রহ ৯৪ রান। সবমিলিয়ে ৩০টি ফিফটির সাহায্যে এই ফরম্যাটে কোহলির সংগ্রহ ৩৩০৮ রান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories