শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার জকোভিচের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭১ বার

ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়ে এবার ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জকোভিচ। করোনা ভ্যাকসিন না নিলে বিদেশি পর্যটকদের  যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ রয়েছে, এই মর্মে জকোভিচের ইউএস ওপেনে না খেলার বিষয়টি প্রত্যাশিতই ছিল।ভ্যাকসিন  জটিলতায় এনিয়ে এ বছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলা হলো না ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান তারকার। এর আগে বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনেও একই কারনে তার খেলা হয়নি। 

তিনবারের ইউএস ওপেন বিজয়ী জকোভিচ টুইটারে লিখেছেন, ‘দুঃখজনকভাবে এবারের ইউএস ওপেনের জন্য আমি নিউইয়র্ক সফর করতে পারছি না। এবারে অংশ নেয়া অন্যান্য খেলোয়াড়দের জন্য আমার শুভকামনা রইল। এ সময়ের মধ্যে আমি নিজের ফিটনেস ধরে রেখে ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আবারও প্রতিযোগিতায় ফিরে আসার অপেক্ষায় থাকলাম। খুব দ্রুতই টেনিস বিশ্বের সঙ্গে দেখা হচ্ছে।’চূড়ান্ত ড্রয়ের মাত্র ৯০ মিনিট আগে জকোভিচ টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দেন। আয়োজকরা জানিয়েছেন বাছাইপর্বে পরাজিত একজন সৌভাগ্যবান জকোভিচের স্থানে মূল ড্রয়ে সুযোগ পাবেন।

ইউএস ওপেন টুর্নামেন্ট পরিচালক স্ট্যাসি এ্যালেস্টার ২১ বরের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জকোভিচের অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে অ্যালেস্টার বলেন, ‘নোভাক একজন অসাধারণ চ্যাম্পিয়ন। এটা খুবই দূর্ভাগ্যজনক যে ২০২২ ইউএস ওপেনে সে খেলতে পারছে না। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাইরে ফেডারেল সরকারের ভ্যাকসিনেশন পলিসি সকলকে মানতেই হবে। তবে ২০২৩ সালের ইউএস ওপেনে আমরা নোভাককে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা জন ম্যাকেনরো ভ্যাকসিন ইস্যুতে জকোভিচের খেলতে না পারার সমালোচনা করে বলেছেন, ‘এ মুহূর্তে আমরা মহামারীর আড়াই বছর পার করে এসেছি। আমি মনে করি বিশ্বের প্রায় সব স্থানেই এখন করোনা নিয়ে সকলেই অবহিত। এই ইস্যুতে জকোভিচ যুক্তরাষ্ট্রে সফরে আসতে পারবে না, এটা আমার কাছে একটি হাস্যকর বিষয় মনে হচ্ছে।

আশ্চর্য্যের বিষয় হলো ২০২০ ও ২০২১ সালে মহামারীর সবচেয়ে বাজে সময়ে জকোভিচ ইউএস ওপেনে খেলার অনুমতি পেয়েছিলেন। নিউইয়র্কে এ পর্যন্ত ২০১১, ২০১৫ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ।ভ্যাকসিন  না নেওয়ার কারণে এ বছর ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ও সিনসিনাতি মাস্টার্স ছাড়াও মনিট্ট্রয়ালেও খেলতে পারেননি এই সার্বিয়ান তারকা। জুলাইয়ে উইম্বলডনের সপ্তম শিরোপা জয়ের পর এখনো পর্যন্ত কোর্টে নামেননি জকোভিচ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories