বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

উষ্ণতা ছড়াচ্ছেন জয়া আহসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬১ বার

দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই অভিনেত্রী। সোমবার (২২ আগস্ট) জয়া তার কয়েকটি ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যা অন্তর্জালে উষ্ণতা ছড়াচ্ছে।এসব ছবিতে দেখা যায়, জয়ার পরনে কালো রঙের পোশাক। তার ওপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পরেছেন। মাথায় রঙিন কোকড়া চুল। একেকটি ছবিতে জয়ার একেক অভিব্যক্তি মুগ্ধ করেছে নেটিজেনদের। ভক্তরা মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ফারহানা হক নামে একজন লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে।

আজমিনুর নামে একজন লিখেছেন, ‘ন্যাচারাল বিউটি।’ নাজমুল ইসলাম রাব্বী নামে এক ভক্ত লিখেন, ‘অবশেষে আজকের তাপমাত্রা বৃদ্ধির কারণ খুঁজে পাওয়া গেল।’ তাহিরা মঞ্জুর বৃষ্টি লিখেছেন, ‘সকালবেলা আগুন লাগায় দিলেন।’জয়ার দাবি, তার বয়স ৩৯। কিন্তু তার ছাপ বিন্দুমাত্র পড়েনি চেহারায়। বরং এ প্রজন্মের তরুণ নায়িকারাও তার শরীরি সৌন্দর্যের কাছে অনায়াসে পরাজিত। তাই তো নতুন এসব ছবিতে জয়াকে দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এটা কীভাবে সম্ভব।’ কেউ কেউ বলছেন, ‘জয়া যেন বনসাই।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

জয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঝরা পালক’ গত জুন মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করেন সায়ন্তন মুখার্জি। এতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories