শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে চলছে ফুটবল লিগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৬ বার

চলমান রাশিয়ান সামরিক আগ্রসন সত্বেও ইউক্রেনে মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এর মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত দেশটির নাগরিকদের মানসিক চাঙ্গা করার একটি প্রয়াস চলছে।মঙ্গলবার (২৩ আগস্ট)  মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া শাখতার দোনেস্ক ও মেটালিস্ট ১৯২৫, ম্যাচটি গোলশুন্য ভাবে শেষ হয়েছে। ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়াড় ও রেফারি মিলে মাঠের মধ্যে ইউক্রেনিয়ান পতাকা ও একটি ব্যানার নিয়ে একত্রিত হয়েছিল, যেখানে লেখা ছিল, ‘আমরা সবাই একইরকম সাহসী।’ম্যাচের শুরুতে ইউক্রেন যুদ্ধে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরাপত্তা জনিত কারনে দর্শকশুন্য মাঠেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এবারের মৌসুমের প্রিমিয়ার লিগে খেলতে পারছেনা এফসি মারিপোল ও ডেনসা চেরনিগিভ। রাশিয়ান আগ্রাসনে এই দুটি ক্লাব ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আগামী মৌসুমে আবারও তারা ফিরে আসার সুযোগ পাবে।ইউক্রেনের জনগনের মধ্যে কিছুটা হলেও মানসিক শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির নির্দেশেই ফুটবল লিগ চালু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories