শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

কোচের সঙ্গে বাগদানের ঘোষণা দিলেন কেভিতোভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৩ বার

কোচ জিরি ভানেকের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী এই খেলোয়াড় টুইটারে এ সম্পর্কে লিখেছেন, ‘খুশির একটি খবর তোমাদের সবার সঙ্গে ভাগাভাগি  করতে চাই, বিশেষ একটি স্থানে আমি ‘হ্যাঁ’ বলেছি।

এ সময় অল ইংল্যান্ড ক্লাবে দাঁড়ানো দুজনের একটি ছবি শেয়ার করেছেন কেভিতোভা যেখানে তার আঙ্গুলে রিং দেখা যাচ্ছে। ২০১১ ও ২০১৪ সালে এই অল ইংল্যান্ড ক্লাবেই দুটি উইম্বলডন শিরোপা জয় করেছেন কেভিতোভা। ২০১৬ সালে তিনি কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ভানেককে নিয়োগ দেন। আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভানেক। সেই ঘরে তার দুটি পুত্র সন্তান রয়েছে। গত সপ্তাহে ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে ক্যারোলিন গার্সিয়ার কাছে পরাজিত হয়েছেন কেভিতোভা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories