বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু আগামী জুনে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৩৬ বার

মেট্রোরেলে নির্মাণে দিনরাত এক করে প্রতিনিয়ত চলছে কাজ। এরই মধ্যে প্রথম তিনটি স্টেশনের অবকাঠামো নির্মাণ শেষ পর্যায়ে। চলছে ওপরে শেড নির্মাণের কাজ। পাশাপাশি সমানতালে এগিয়ে চলছে ইলেকট্রিক লাইন টানার কাজ।
মে মাস পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অগ্রগতি ৬৪ দশমিক ৫৪ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অগ্রগতি ৮৫ দশমিক ৭৪ শতাংশ। আগারগাঁও মতিঝিল অংশ হয়েছে ৬২ দশমিক ৫০ শতাংশ। আর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ এগিয়েছে ৫৬ দশমিক ০৪ শতাংশ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এখন পর্যন্ত ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ এগিয়েছে ৫৬ দশমিক ০৪ শতাংশ।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আসছে জুনে আংশিক অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা তাদের। এই ধারাবাহিকতায় আগারগাঁও থেকে মতিঝিল অংশের পালা। আর কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশও নির্ধারিত সময়ের আগেই শেষ করার পরিকল্পনা।এম এ এন ছিদ্দিক আরো বলেন, আমাদের যেভাবে কাজ চলছে; আশা করি আগামী জুন মাসে শুরু হবে মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে।বৃহস্পতিবার ডিপোর মধ্যে এক কিলোমিটির ট্রায়াল দিয়েছে প্রথম কোচ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories