বোর্নমাউথকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। এদিকে হ্যারি কেনের রেকর্ড গড়ার দিনে উল্ফসের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম।মাত্র এক বছর আগে লিগে টানা তিন ম্যাচে পরাজয় দিয়ে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরু করেছিল গানাারা। আর এ বছর ঠিক তার উল্টো পথে হেঁটে তিন ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।
বোর্নমাউথের ভিটালিটি স্টেডিয়ামে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ১১ মিনিটের দুই গোলে আর্সেনাল শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায়। গাব্রিয়েল জেসুসের দুর্দান্ত পাসে গাব্রিয়েল মার্টিনেলি বল পেয়ে তা এগিয়ে দেন ওডোগার্ডের দিকে। পাঁচ মিনিটে সহজ ফিনিশিংয়ে সফরকারীদের এগিয়ে দেন ওডেগার্ড। ছয় মিনিট পর আবারও জেসুসের সহায়তায় আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড ১০ গজ দুর থেকে ব্যবধান দ্বিগুন করেন। ৫৪ মিনিটে উইলিয়াম সালিবার অসাধারণ কার্লিং শটে আর্সেনালের বড় জয় নিশ্চিত হয়। ফরাসি ডিফেন্ডারের আর্সেনালের হয়ে এটাই ক্যারিয়ারের প্রথম গোল।
Leave a Reply