রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শোকাবহ আগস্ট উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন চুয়েট ভিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৯৭ বার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়।বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির নতুন ভবনের তৃতীয় তলায় “বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা কর্ণার”-এ উক্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

১৪ আগস্ট (রবিবার) ২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় তিনি উক্ত প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, লাইব্রেরিয়ান জনাব মো. আব্দুল খালেক সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ও সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ নাসিরুজ্জামান, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ এমরানুল হক, সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাসের উপর আলোকচিত্র, ১৫ আগস্টের ঘটনার তথ্যচিত্র এবং এ সংক্রান্ত ২৯টি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত থাকবে। চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ সময় এ সময় শোকাবহ আগস্টে জাতির পিতাসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু একটি দর্শন, বঙ্গবন্ধু একটি সংগ্রামের ইতিহাস। ১৫ আগস্টের ন্যাক্কারজনক ঘটনা বাঙালির জন্য জঘন্যতম কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও শোকাবহ আগস্টের ভয়াবহতা সর্ম্পকে আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। সে লক্ষ্যেই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি।”

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories