শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

মালদ্বীপের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৪ বার

মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা।  ফাতেমাকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট বোর্ড।রোববার (১৪ আগস্ট) মালদ্বীপ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজ ক্রিকেট বোর্ড অব মালদিভসে তিনটি ছবি পোস্ট করেছেন তারা। যেখানে একটি ছবিতে মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফের সঙ্গে হাস্যোজ্জ্বল ফাতেমাকে দেখা গেছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুজনে চুক্তিপত্রে সই করছেন।

ছবিগুলের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।’সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ ছিলেন ফাতেমা। মালদ্বীপ দলের কোচ হয়ে এবার সেই ক্যারিয়ারের আন্তর্জাতিক দৃশ্যপটে যুক্ত হলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories