শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

চরম উত্তেজনার ম্যাচে চেলসি-টটেনহ্যামের নাটকীয় ড্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১১১ বার

আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই হলো জমজমাট। দুই দলের ডাগআউটেও ছড়াল চরম উত্তেজনা। উত্তেজনার সঙ্গে রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম-চেলসি।রোববার (১৪ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় দুই দল। স্বাগতিকদের হয়ে গোল করেন কালিদু কৌলবালি ও রিচ জেমস। স্পার্সদের সমতায় ফেরান পিয়েরে এমিলে ও হ্যারি কেন।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে চেলসি। টটেনহামের বিপক্ষে শেষ আট ম্যাচেই অপরাজিত থাকল চেলসি। জয় ছয়টি এবং ড্র দুটিতে।এদিকে ম্যাচের শেষ মিনিটের গোলের পর কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে চেলসি কোচ থমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তনিও কন্তে। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories