শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

মেসিকে পাস দেয়ায় ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে যান এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬৮ বার

অনেক নাটকীয়তার পর পিএসজিতেই থেকে যান কিলিয়ান এমবাপ্পে। ক্লাবটির সর্বোচ্চ দামি এই ফুটবলার নিষেধাজ্ঞা ও চোটের কারণে নতুন মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারেননি।অবশেষে শনিবার (১৩ আগস্ট) রাতে মঁপেলিয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেন বিশ্বকাপজয়ী এই ফরাসি স্ট্রাইকার। মাঠে ফিরলেও নিজের চেনা রূপে ছিলেন না তিনি। ফিটনেস ঘাটতির অভাব ছিল স্পষ্ট। এছাড়াও ম্যাচের প্রথমার্ধের শেষদিকে একটি পাল্টা আক্রমণের সময় ভিতিনহা তাকে খুঁজে না নিয়ে লিওনেল মেসিকে পাস দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এমবাপ্পে।

পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মঁপেলিয়েকে ৫-২ ব্যবধানে হারায় আসরের শিরোপাধারী পিএসজি। ম্যাচটিতে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে। মঁপেলিয়ের ডি-বক্সে জর্দান ফেরির হাতে বল লাগায় রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ২৩তম মিনিটে স্পট-কিক নিতে এগিয়ে যান ক্লাবটির চলতি মৌসুমের সবচেয়ে দামি খেলোয়াড় এমবাপ্পে। কিন্তু তার শট রুখে দেন গোলরক্ষক ইয়োনাস ওমলিন। এই হতাশা কাটিয়ে ৬৯তম মিনিটে গোলদাতাদের তালিকায় নাম ওঠান এমবাপ্পে। সতীর্থের কর্নার প্রতিপক্ষের খেলোয়াড়রা ফেরাতে না পারলে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। তবে গোল উদযাপন করতে অস্বীকৃতি জানান তিনি।এর আগে পাল্টা আক্রমণে ওঠার সময় ভিতিনহা মেসিকে বল বাড়ালে এমবাপ্পেকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। ক্ষোভে হাত ছুঁড়ে মাঝমাঠের একটু সামনে দাঁড়িয়ে যান তিনি। ওই আক্রমণে আর অংশ নেননি তিনি। এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজির অনেক ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েছেন এমবাপ্পে। তার আচরণকে অসম্মানজনক বলছেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories