শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত পাক অধিনায়ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৩ বার

পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন বাবর আজম।  ‘সিতারা-ই-পাকিস্তান’ সম্মানে ভূষিত করা হয়েছে এই পাক অধিনায়ককে। ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিশেষ এই সম্মাননা পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি  ক্রিকেটে এই মুহূর্তে শীর্ষে থাকা ব্যাটসম্যান বাবর আজম। খবর জি ২৪ ঘণ্টা।বাবর ছাড়াও পাকিস্তান মহিলা দলের অধিনায়ক বিসমা মারুকে ‘তমঘা-ই-পাকিস্তান’ ও দৃষ্টিহীন ক্রিকেটার মাসুদ জানকে দেয়া হবে ‘প্রাইড অফ পারফরম্যান্স’ পুরষ্কার।

স্বাধীনতা দিবসের দিন এমন সম্মান পাওয়ায় পিসিবি তাদের শুভেচ্ছা জানিয়েছে। পাক ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় তাদের উদ্দেশ্যে লিখেছে, ‘দেশের নাম উজ্বল করার জন্য তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানাই’।  যদিও এই সম্মান তাদের দেয়া হবে আগামী বছর। ২০২৩ সালে ২৩ মার্চ ইসলামাবাদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি বাবরের হাতে এই পুরষ্কার তুলে দেবেন। আন্তর্জাতিক মঞ্চে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি দুই বার সেঞ্চুরির হ্যাটট্রিক করার নজির গড়েছেন। শুধু তাই নয়, একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতিতে ১৭টি সেঞ্চুরি করেছেন পাক অধিনায়ক। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories