শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

বিনোদন ডেক্স
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৭৯ বার

কাঞ্চন মল্লিক ও পিঙ্কির দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। অভিনেতা ও সাংসদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ এনেছেন তার স্ত্রী। এমনকি এই ঘটনা থানা পর্যন্ত গড়িয়েছে।

স্ত্রীর বিরুদ্ধেও পুলিশের দ্বারস্থ হয়েছেন কাঞ্চন। উভয়ের দাম্পত্য সম্পর্কে মতবিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। জানা যায়, শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন অভিনেতা।

কাঞ্চন-পিঙ্কির বিষয় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেন, ‘পিঙ্কি খুব সাধারণ ও ভালো মেয়ে’। কাঞ্চনের সঙ্গে কাজ না করায়, তাকে নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

শ্রীলেখা আরও বলেন, ‘কে কার সঙ্গে প্রেম করবেন তা নিয়ে কিছু বলতে চাই না। তবে মিথ্যাচার নিয়ে আপত্তি আছে। স্ত্রীকে ভালো লাগছে না কিংবা অন্য কাউকে ভালো লাগছে তা যার যার ব্যক্তিগত পছন্দ। তবে সন্তানের সামনে কাদা ছোঁড়াছুড়ি উচিত নয়।’

উল্লেখ্য, পিঙ্কি অভিযোগ করে বলেন, ‘কাঞ্চন আমাদের সন্তানের খোঁজখবর পর্যন্ত নেন না।’ এছাড়াও এই অভিনেত্রী জানান, চেতলার কাছে রাস্তায় গাড়ি থামিয়ে তার ওপর হামলা করেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই সময় সঙ্গে ছিল তাদের আট বছরের পুত্র সন্তান। তার সামনেই দুপক্ষের তর্ক চলে বলে জানা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories