শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

আমির খানের নতুন ছবির প্রদর্শনী বন্ধ করলো বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৩ বার

‘ভারতজুড়ে অসহিষ্ণুতা বাড়ছে’- এমন মন্তব্য করে রীতিমতো তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। এমনকি তার নতুন ছবি ‘লাল সিং চড্ডা’ বয়কটের আহ্বান জানিয়েছেন নেটিজেনদের অনেকে। দেশমাতৃকার প্রতি আমিরের ভালোবাসা নিয়েও উঠেছে প্রশ্ন।তবে আমির নিজে অবশ্য ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে ভক্ত-দর্শক ও সমালোচকদের উদ্দেশে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানান মিস্টার পারফেকশনিস্ট।

কিন্তু মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই ‘লাল সিংহ চড্ডা’ নিয়ে বিতর্কের ঝড়। ভারতের পাঞ্জাব প্রদেশের জালন্ধরে আমিরের নতুন এ ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদ সংস্থার খবর, একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, আমিরের নতুন ছবিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।যদিও বিক্ষোভকারীদের বিপরীতে অন্য একটি দল আমিরকে সমর্থন দেন। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন। তাদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠনগুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই।সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন একদল জনতা জোট করে হট্টগোল করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আমিরের তরফে আসেনি কোনও প্রতিক্রিয়া।সম্প্রতি আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির। এমনকি তিনি এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেন নেটিজেনরা।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কটাক্ষের শিকার হন এ অভিনেতা। কঙ্গনার দাবি, ছবিটির প্রচারের কৌশল হিসেবেই বিতর্ক উসকে দিয়েছেন আমির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories