সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভেন্টিলেটরে সালমান রুশদি, কথা বলতে পারছেন না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৭৬ বার

হামলার শিকার লেখক সালমান রুশদির বিষয়ে কোনো ভালো খবর নেই বলে জানিয়েছেন তার এজেন্ট। নিউইয়র্কে একটি ইভেন্টে তিনি ছুরি হামলার শিকার হন।সালমান রুশদির এজেন্ট বলেন, ‘খবর খুব একটা ভালো নয়।’ খবর বিবিসির।

এক বিবৃতিতে অ্যান্ড্রু ওইলি বলেন, মঞ্চে তার ওপর হামলা করা হয়েছে। তাকে এখন ভেন্টিলেটরে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না। হয়তো তিনি এক চোখ হারাতে পারেন। ১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর থেকেই রুশদি নানা হুমকি পেয়ে আসছিলেন।এদিকে হামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম হাদি মাতার। ২৪ বছর বয়সি এ যুবককে আটক করা হয়েছে নিউ জার্সির ফেয়ারভিউ থেকে।নিউ ইয়র্ক পুলিশ বলছে, সন্দেহভাজন ওই যুবক মঞ্চে রুশদির দিকে দৌড়ে যায় এবং হামলা করে। এ সময় চৌতাকুয়া ইনস্টিটিউশনের একজন সাক্ষাৎকারগ্রহীতাও হামলার শিকার হয়।ওইলি বলেন, সালমানকে হয়তো এক চোখ হারাতে হতে পারে। তার লিভারে আঘাত করা হয়েছে এবং তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories