সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মালিতে জিহাদি হামলায় ৪২ সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় সামরিক বাহিনীর ৪২ সেনাসদস্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়। কর্তৃপক্ষ বুধবার এ খবর জানায়।মালিতে দশকব্যাপী চলা সহিংসতার মধ্যে সাহেল অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ এই সহিংসতা ঘটে রোববার তেসিত শহরে যেখানে তিনটি দেশের সীমান্ত রয়েছে। সোমবার সেনাবাহিনী ১৭ সেনা ও ৪ বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা জানায়। একই সঙ্গে এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে(আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ। জিহাদিরা এ সময়ে ড্রোন ও কামান ব্যবহার করে।উল্লেখ্য, ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে জিহাদিদের হামলায় মালির সেনাবাহিনীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।  দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত শত সেনা প্রাণ হারান।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories