শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন হতে পারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৭০ বার

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। কিন্তু এই সময়ের মধ্যে বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপ শুরুর দিন একদিন এগিয়ে আসতে পারে বলে স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবি জানিয়েছে।প্রথা অনুযায়ী প্রতি চার বছর অন্তর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে ইতোমধ্যেই সেই প্রথা ভেঙ্গে প্রথমবারের মত নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। কিন্তু এবার ঘোষিত সূচীতেও পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। ওইদিন স্থানীয় সময় সকাল ১১টায় স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি অনুষ্ঠানের সূচি রয়েছে। এর আগে ও পওে অবশ্য আরও তিনটি ম্যাচ আছে। নেদারল্যান্ড বনাম সেনেগাল ও ইংল্যান্ড বনাম ইরানের মধ্যকার ম্যাচ দুটিও রয়েছে উদ্বোধনী দিনে। কাতারের ম্যাচের পর অনুষ্ঠিত হবার কথা রয়েছে যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের মধ্যকার ম্যাচটি।

কিন্তু ২০০৬ জার্মান বিশ্বকাপ থেকে চলে আসা প্রথা অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাধারণত স্বাগতিক দেশ অংশ নেয়। সে কারণেই কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি ২১ তারিখের পরিবর্তে ২০ তারিখ দুপুর ২টায় আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে। ২১ নভেম্বরের বাকি ম্যাচগুলোর সূচি অপরিবর্তিত থাকবে। যদিও এখনো এ ব্যপারে চূড়ান্ত কিছু জানা যাবেনা। বিষয়টি ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে অনুমোদিত হতে হবে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো ও ছয়টি কনফেডারেশন (উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি ও ওএফসি) এর সভাপতির সমন্বয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories